বিনোদন

“আমার ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই ওঠে না” : বুবলী

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৬:১১ এএম
“আমার ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই ওঠে না” : বুবলী

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানালেন, শাকিবের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি, তাই নতুন বিয়ের কোনো প্রশ্নই ওঠে না।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। সঞ্চালক রুম্মান রশীদ খান যখন জানতে চান, তিনি কবে আবার বিয়ে করছেন, তখন বুবলী বলেন, “শুরুতেই বলে দিই, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।”

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার প্রসঙ্গে বুবলী বলেন, “এটি প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু নিজের বৈবাহিক অবস্থার বিষয়ে বলতে গেলে মানুষ হয় বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনো অপশন নেই।”

সম্পর্কের বর্তমান অবস্থার বিষয়ে বুবলী জানান, তাদের মাঝে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিক হয়ে যায়। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাগ্রস্ত ছিলেন, তাই পরিষ্কার করলাম।”

পডকাস্টে বুবলী শাকিব খানের সঙ্গে সংসারের বর্তমান অবস্থার পাশাপাশি নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!