জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনের মধ্যে বিয়ে করেছিলেন এই জুটি।
দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে বিয়ের অজানা স্মৃতি শেয়ার করে স্পর্শিয়া জানালেন, বিয়ের আগের রাতেও তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তিনি বলেন, “আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। একটা ঘোরের মধ্যে ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। এমনকি আগের রাতে নাওঈদকে বলেছিলাম—আমি বিয়েটা করতে চাই না।”
তবে হবু স্বামীর শান্ত ও ইতিবাচক আচরণ পরিস্থিতি বদলে দেয়। স্পর্শিয়া জানান, নাওঈদ তাকে আশ্বস্ত করেছিলেন, বিয়ে বাধ্যতামূলক নয়; শুধু স্টেজে গিয়ে ছবি তুলবেন আর আনন্দ করবেন। এই মুহূর্তের কথা স্মরণ করে স্পর্শিয়া বলেন, “আমি এখনো ওকে বলি, তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।”
পরিবারের সমর্থনও স্পর্শিয়াকে সাহস দেয়। তিনি বলেন, “আমার ভীতি দেখে পরিবারের সবাই আমাকে উৎসাহ দিয়েছিলেন। তারা বলেছিলেন, ‘কবুল’ বলতে না চাইলে বলার দরকার নেই, সবাই মিলে শুধু উৎসব পালন করুন।”
বর্তমানে স্পর্শিয়া সংসার জীবন নিয়ে বেশ সুখী। ২০১১ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’ ও ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করে তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!