ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে ভক্তদের মধ্যে নতুন জল্পনা তৈরি করেছেন। তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন এবং মনোরম বিভিন্ন লোকেশনে সময় কাটাচ্ছেন। কখনো মরুভূমিতে উটের পিঠে চড়ছেন, আবার কখনো বিলাসবহুল পরিবেশে নিজেকে প্রকাশ করছেন।
আজ সোমবার সকালে মিষ্টি জান্নাত ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি কমলা রঙের শর্ট ড্রেস ও লাল ব্লেজারে আবেদনময়ী লুকে দেখা যাচ্ছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ভালোবাসা আমার তোমাকে….. ssssssss, coming soon new blast”।
বিশেষ করে রহস্যময় ‘ssssssss’ অংশটি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও জল্পনা শুরু হয়েছে। অনেক ভক্ত অনুমান করছেন, এখানে শাকিব খান–কে ইঙ্গিত করা হয়েছে। একটি অনুরাগী সরাসরি মন্তব্য করেছেন, “sss মানে কি শাকিব ভাই?”—শাকিব খানের নামের আদ্যক্ষর ‘S’ হওয়ার কারণে ভক্তরা এমন অনুমান করছেন।
মিষ্টি জান্নাতের দুবাই সফরের বিভিন্ন ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে তিনি মরুভূমিতে উটের পিঠে চড়ার সময় ক্যাপশনে লিখেছেন, “আমার উটটা কেমন??? এইটাকে বাংলাদেশে আনতে চাই। এই উটের দুধ খাই…” এছাড়া গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময়ও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিষয়টি নতুন নয়। এর আগে শাকিব খান কোনো ‘ডাক্তার মেয়ে’কে বিয়ে করছেন—এরকম গুজব ছড়িয়ে পড়লে মিষ্টি নিজেকে সেই পাত্রী হিসেবে ইঙ্গিত দিয়ে আলোচনার সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে বিষয়টি তিনি মজা হিসেবে উড়িয়ে দিয়েছিলেন।
নেটিজেনদের মধ্যে ধারণা, এবারও মিষ্টি নতুন কোনো চমক বা ঘোষণা দিয়ে শাকিব খানের নাম জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চাইছেন। ‘ssssssss’ পোস্টটি ভক্তদের মধ্যে নতুনভাবে কৌতূহল সৃষ্টি করেছে এবং বিনোদন মহলে শোরগোল তৈরি করেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!