নাচ, গ্ল্যামার এবং পর্দায় উপস্থিতি—সব মিলিয়ে বহুদিন ধরেই দর্শকের নজরের কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সাম্প্রতিক সময়ে ‘দ্য ব্যাড্স অব বলিউড’-এ তার ঝলমলে উপস্থিতি এবং ‘গফুর’ গানের নাচ প্রমাণ করেছে, স্ক্রিনে মুহূর্তেই ঝড় তোলা সম্ভব। এর আগে ‘আজ কি রাত’ ও ‘কাবালা’-র মতো গানে পারফরম্যান্সও দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
দক্ষিণী সিনেমার পাশাপাশি হিন্দি প্রজেক্টেও নিয়মিত কাজ করেছেন তামান্না। বিশেষ করে ‘দ্যা লাস্ট স্টোরিজ’-এ অভিনয় নিয়ে অনেকের ধারণা হয়েছিল, তিনি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, “সামান্য কিছু মুহূর্ত থাকতে পারে, তবে সচেতনভাবেই এমন দৃশ্য থেকে দূরে থেকেছি।”
তামান্না জানিয়েছেন, এটি তাঁর ব্যক্তিগত পছন্দের অংশ। ডিজিটাল যুগে দর্শকের সামনে অসংখ্য কনটেন্ট থাকায় একজন অভিনেত্রী হিসেবে নিজের সীমা নির্ধারণ করাটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তবে এর অর্থ তিনি নিজেকে আটকে রাখতে চান না; বরং চিত্রনাট্যের প্রয়োজনে যেকোনো দৃশ্যকে গল্পের অংশ হিসেবে দেখেন।
অভিনয়ের পাশাপাশি স্টেজ পারফরম্যান্সেও তামান্নার চাহিদা আকাশছোঁয়া। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের নাচের পারিশ্রমিক ছিল ৬ কোটি রুপি, যা তাঁর জনপ্রিয়তার আরেক প্রমাণ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!