বিনোদন

মাঝেমধ্যে বিরতি দরকার হয়: মাহি

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৫:৩৩ এএম
মাঝেমধ্যে বিরতি দরকার হয়: মাহি

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সামিরা খান মাহি সম্প্রতি নিজের ব্যস্ত শিডিউল থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। নাটক ও শুটিংয়ের ব্যস্ততায় কাটানো সময়ের মাঝেই তিনি ভক্তদের সঙ্গে এ খবর ভাগ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহি লিখেছেন, “প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।”

তিনি আরও বলেন, “তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরবো, ইনশাআল্লাহ।” মাহির পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি স্থায়ী কোনো বিদায় নয়।

মাহির এমন ঘোষণা প্রকাশের পর ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে শুভকামনা জানিয়েছেন। কেউ বলছেন কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার অনেকে তাকে দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানিয়েছেন। তবে বিরতির প্রকৃত কারণ নিয়ে মাহি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!