বিনোদন

মায়ের সেই রূপ দেখে থমকে গিয়েছিলাম: প্রিয়াঙ্কা

আপডেট: ফেব ২০, ২০২৬ : ০৫:৩৩ এএম
মায়ের সেই রূপ দেখে থমকে গিয়েছিলাম: প্রিয়াঙ্কা

আসন্ন হলিউড ছবি ‘দ্য ব্লাফ’–এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে এক প্রাক্তন জলদস্যুর চরিত্র এরসেল ব্লাডি মেরি বোডেন হিসেবে। লস অ্যাঞ্জেলেসে ছবির প্রচারের সময় প্রিয়াঙ্কা ও সহ-অভিনেতা কার্ল আরবান-এর রসায়ন ভক্তদের নজর কেড়েছে।

তবে সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর মায়ের একটি রোমহর্ষক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অভিনেত্রী জানান, তার মা মধু চোপড়া–এর মধ্যেও তিনি এক ‘ব্লাডি মেরি’ চরিত্রের রূপ দেখতে পেয়েছিলেন। সেই সময় প্রিয়াঙ্কার বয়স মাত্র ১১ বছর।

প্রিয়াঙ্কা স্মৃতিচারণ করে বলেন, “আমরা দিল্লির রাস্তায় গভীর রাতে এক ট্যাক্সিতে হোটেলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ মা লক্ষ্য করেন চালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য একটি নির্জন পথে গাড়ি ঢোকাচ্ছেন। চালক দাবি করেছিলেন তিনি ‘শর্টকাট’ নিচ্ছেন। কিন্তু মা কোনো ঝুঁকি নিতে চাননি। আমরা দু’জন নারী তখন সম্পূর্ণ একা ছিলাম।”

তিনি আরও বলেন, “ঠিক সেই মুহূর্তে মা পিছন থেকে চালকের গলা চেপে ধরেন এবং চিৎকার করে বলেন, ‘গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সাথে আমার ছোট মেয়ে আছে!’ মায়ের সেই রূপ দেখে আমি থমকে গিয়েছিলাম। এরপরের চার মাস আমি মায়ের কোনো কথার ওপর কোনো কথা বলারও সাহস পাইনি।”

এ ঘটনার স্মৃতিচারণের মাধ্যমে প্রিয়াঙ্কা তার মায়ের সাহস ও দৃঢ়তা তুলে ধরেছেন, যা তার অভিনয় জীবনের প্রেরণার উৎস হিসেবেও কাজ করেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!