অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি কলকাতায় এক আড্ডায় দুই বাংলার চলচ্চিত্র জগতের তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, বাংলাদেশ এখনও একটি পূর্ণাঙ্গ পেশাদার ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারেনি।
চঞ্চল চৌধুরীর মতে, দুই বাংলার কাজের পরিবেশের কিছু ভালো দিক থাকলেও সীমাবদ্ধতাও রয়েছে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে সবকিছু খুব ছকবাঁধা এবং পেশাদার। শুটিং কত দিনে শেষ হবে কিংবা বাজেট কেমন সবকিছুই আগে থেকে স্পষ্ট থাকে। আমাদের এখানে সেই জায়গায় ঘাটতি রয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ এখনও পেশাদার ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি। এটি আমাদের নেতিবাচক দিক। পশ্চিমবঙ্গে আবার সবটা খুব পেশাদার। শুটিং কত দিনে শেষ হবে, তা প্রথম থেকেই স্পষ্ট। বাজেট সংক্রান্তও স্বচ্ছ ধারণা থাকে।”
চঞ্চল জানান, কোনো ছবির খরচ জোগাড় করতে নির্মাতাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তিনি বলেন, “আমি নিজেও ১ কোটি থেকে ১০ কোটি টাকার বাজেটের ছবিতে কাজ করেছি। এই বাজেটের কোনো নির্দিষ্ট সীমা না থাকা আমাদের অন্যতম নেতিবাচক দিক।”
তিনি যোগ করেন, “সারা বিশ্বেই বাংলা ছবির বড় সংখ্যক দর্শক আছে। সেই দর্শকের জন্য আমাদের একসঙ্গে বড় বড় কাজ করা উচিত।”
উল্লেখ্য, চঞ্চল সম্প্রতি ব্রাত্য বসুর ‘শেকড়’ ছবিতে অভিনয় করেছেন। গত বছর শান্তিনিকেতনে ছবির শুটিং করেছেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে একটি ছবিতে পরীমণির সঙ্গে কাজ করছেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!