দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে তেলুগু রীতিতে সম্পন্ন হওয়া বিয়ের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নবদম্পতি।
ছবিতে দেখা যায়, বিজয় দেবরাকোন্ডা পরেছেন সাদা ধুতি ও লাল জমকালো উত্তরীয়, ভারী সোনার গয়না সহ। রাশমিকা মান্দানা বেছে নিয়েছেন লাল কারুকার্যখচিত শাড়ি ও কপালে সোনার টায়রা। দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী তাদের গালে কালো তিলও দেখা গেছে।
বিয়ের ছবি শেয়ার করে বিজয় লেখেন, “আমি বুঝেছি আমার ওকে দরকার। ও পাশে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।”
অন্যদিকে রাশমিকাও বিজয়কে নিয়ে দীর্ঘ পোস্টে নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বিষয়টি এড়িয়ে যেতেও বিয়ের দিনে মনের সব কথা উজাড় করেছেন।
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় একসাথে অভিনয়ের পর থেকেই এই জুটির প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। ভক্তদের কাছে এই জুটি ‘বিরোশ’ নামে ব্যাপক জনপ্রিয়।
বিয়ের আনুষ্ঠানিকতা দুই পরিবারের উপস্থিতিতে তেলুগু রীতি ও কর্ণাটকের কোডাভা রীতি মেনে সম্পন্ন হয়েছে। বিয়ের ছবিগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভক্তদের নজর কাড়ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!