বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ৩২ বছর পূর্ণ করেছেন। জন্মদিনের জাঁকজমকধর্মী উদযাপনের জন্য তিনি এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেন। বিশেষ এই জন্মদিনে তিনি পেয়েছেন সাত তলার হীরার কেক, যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কেকটি আসল হিরা দিয়ে সাজানো এবং উর্বশীর জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উর্বশী বর্ণিল ফুল ও বেলুনে সাজানো বিলাসবহুল আয়োজনে জন্মদিন উদযাপন করছেন। কেকটির প্রায় পুরো অংশই খোদাই করা হিরা দিয়ে সজ্জিত।
কেকটি দেখে যেমন উর্বশী বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই ভক্তরাও এর দামের খবর শুনে হতবাক হয়েছেন। তবে এতদূর পর্যন্ত জানা যায়নি, কে এই কেকটি উপহার দিয়েছেন।
উর্বশীর জন্মদিন উদযাপনের এই জাঁকজমক এবারই প্রথম নয়। ২০২৪ সালে কণ্ঠশিল্পী তাকে সোনার প্রলেপ দেওয়া কেক উপহার দিয়েছিলেন। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি দুবাইয়ের বিশ্বের উচ্চতম হোটেলে নিজের মায়ের জন্মদিনে তিন তলা সোনার কেক দিয়ে উদযাপন করেছেন উর্বশী, যেখানে কেকের ওপর একটি সোনার মুকুটও বসানো হয়েছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!