বিনোদন

‘ঠাকুমা’ হতে গিয়ে বিপাকে শ্রাবন্তী, আইনি পদক্ষেপ নায়িকার

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৫:১১ এএম
‘ঠাকুমা’ হতে গিয়ে বিপাকে শ্রাবন্তী, আইনি পদক্ষেপ নায়িকার

ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন। মানসিক হেনস্তা ও অনলাইন আক্রমণের প্রতিবাদ জানিয়ে তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় আইনি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে।

শ্রাবন্তী জানান, সামাজিক মাধ্যমে তার ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করে আসছিল। সম্প্রতি তিনি ‘ঠাকুমার ঝুলি’ নামের ওয়েব সিরিজে দাদির (ঠাকুমা) চরিত্রে অভিনয় করেছেন, যেখানে চরিত্রের প্রয়োজনে তাকে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল।

নায়িকার মতে, চরিত্রের জন্য প্রয়োজনীয় এই শারীরিক পরিবর্তন বুঝে নিয়েই তাকে সমালোচনা করা উচিত ছিল। কিন্তু অনেকেই বিষয়টি না জেনে কুরুচিকর মন্তব্য করেছেন। শুটিং শেষ হওয়ার পর শ্রাবন্তী আবারও নিয়মিত শরীরচর্চায় মনোযোগ দিচ্ছেন।

শ্রাবন্তী আইনি পদক্ষেপের মাধ্যমে অনলাইনে ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করতে প্রশাসনের সহযোগিতা নিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!