বিনোদন

বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ সমালোচনার জবাব দিলেন আলিয়া ভাট

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৫:১১ এএম
বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ সমালোচনার জবাব দিলেন আলিয়া ভাট

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠানের লাল গালিচায় তার কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশের দাবি, আলিয়া অতিরিক্ত অভিনয় বা ‘ওভার অ্যাক্টিং’ করেছেন।

প্রশ্ন করা হয়েছিল একটি সিনেমার নাম বলতে যার ক্লাইম্যাক্সে দারুণ মোড় বা ‘প্লট টুইস্ট’ আছে। আলিয়া ‘গন গার্ল’ সিনেমার নাম নেন, কিন্তু তার মুখভঙ্গি ও অভিব্যক্তি নিয়ে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায়। সমালোচকরা মনে করেন, তার কিছু মুহূর্তের প্রতিক্রিয়া অস্বাভাবিক ও নাটকীয় ছিল।

সমালোচনার মুখে আলিয়া ভাট সামাজিক মাধ্যমে জবাব দেন। তিনি বলেন, কেন এমন সামান্য মুহূর্ত বা অভিব্যক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। অভিনেত্রী আরও জানান, ‘গন গার্ল’ সিনেমাটি তিনি প্রায় ১০ বছর আগে দেখেছিলেন, তাই গল্প মনে করতে গিয়ে তার অভিব্যক্তিতে কিছু দ্বিধা বা ভাবুক ভাব এসেছে। তিনি পরিষ্কার করেন, বিষয়টি নিয়ে তিনি অতিরঞ্জিত কিছু করার চেষ্টা করেননি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!