ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় ইকরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। ঘটনার সময় আলভী নেপালে একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন।
এই দুঃসংবাদ পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে নিজের ফেসবুক প্রোফাইলে আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন আলভী। তিনি লিখেছেন, খবরটি শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই এবং দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন।
তিনি আরও লিখেছেন, “আমি বুঝতে পারছি না আমাদের সন্তান ও আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।”
সবশেষে আলভী স্ত্রীর জন্য দোয়া চেয়ে লেখেন, “সবার কাছে আমার ইকরার জন্য দোয়া চাই।”
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। তাদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!