চিত্রনায়িকা পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে তিনি ঐতিহ্যবাহী শাড়িতে সাজসজ্জা নিয়ে নেটিজেনদের মুগ্ধ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “ঐতিহ্যের সাথে লাবণ্যের ছোঁয়া।”
গোলাপি শাড়ি, সোনালি নকশা, পরিপাটি খোঁপা ও মানানসই জুয়েলারি– সব মিলিয়ে পূজার সাজে ফুটেছে এক অনন্য ঐতিহ্যবাহী আবহ। আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হাসি বা স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরাবন্দি হওয়া ছবিগুলো প্রকাশের পরই ভক্তরা কমেন্ট বক্সে প্রশংসার বন্যা ছুঁড়েছেন।
এক নেটিজেন লিখেছেন, “খুব সুন্দর লাগছে,” আরেকজন মন্তব্য করেছেন, “লালপড়ী আপু।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!