বিনোদন

সন্তান নেওয়ার পরিকল্পনা জানালেন রাশমিকা মান্দানা

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৫:৫৬ এএম
সন্তান নেওয়ার পরিকল্পনা জানালেন রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা বিয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন। সম্প্রতি রাজস্থানের উদয়পুরে জমকালো বিয়ের অনুষ্ঠান শেষে রাশমিকা প্রকাশ করেছেন তাঁর মাতৃত্বের ইচ্ছা।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি ইতিমধ্যেই স্বপ্ন দেখছেন এবং একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে। রাশমিকার মতে, সন্তান স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও দৃঢ় করে এবং মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা তার কাছে সবার আগে থাকবে।

ক্যারিয়ার বনাম সন্তান নিয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়েছেন, মাতৃত্ব তার অগ্রাধিকার এবং সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন হলে পেশাগত জীবনে সাময়িক ছাড়ও দিতে প্রস্তুত।

দীর্ঘদিনের প্রেমের পর বাগদান ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন এই তারকা দম্পতি এখন ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!