পারিবারিক গল্পের চিরচেনা স্বাদ নিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ শেষ হতে যাচ্ছে। কে এম সোহাগ রানা রচিত ও পরিচালিত নাটকটি সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সম্প্রচার হয়ে আসছিল।
ইতোমধ্যে ১২২টি পর্ব সম্প্রচার হয়েছে। সম্প্রতি বিশেষ ঘোষণা দিয়ে জানানো হয়েছে, আগামী সপ্তাহে ১২৪ নং পর্ব প্রচারের মাধ্যমে এই দীর্ঘ পথচলার ইতি ঘটবে।
‘দেনা পাওনা’ ধারাবাহিকটি এক সময়কার পারিবারিক গল্পের সোনালী ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়ে ইউটিউবে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। নাটকের মাধ্যমে অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া নতুন আলোচনায় এসেছেন, পাশাপাশি অভিনেতা অ্যালেন শুভ্র-এর জন্যও এটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
নাটকের বিদায় লগ্নে তাবাসসুম ছোঁয়া দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শেষবারের মতো পুরো সপ্তাহ তাদের অপেক্ষায় থাকার বার্তা দিয়েছেন।
নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা: এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, এবি রোকন সহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। দর্শকদের আবেগ ও ভালোবাসা মাথায় রেখেই অন্তিম পর্বের ঘোষণা দেওয়া হয়েছে।
তবে ভক্তদের জন্য রয়েছে আনন্দের খবরে; মূল ধারাবাহিক শেষ হলেও আসন্ন ঈদুল ফিতরে সাত দিনব্যাপী প্রচারিত হবে ‘দেনা পাওনা’র বিশেষ ঈদ স্পেশাল।
দীর্ঘদিনের ধারাবাহিক শেষ হওয়ার খবরে দর্শকদের মধ্যে হতাশা বিরাজ করছে। সামাজিক মাধ্যমে অসংখ্য ভক্ত তাদের নিয়মিত দেখার অভ্যাস এবং নাটকের প্রতি আবেগ-ভালোবাসা প্রকাশ করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!