ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি শঙ্কামুক্ত হয়েছেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসা শেষে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভক্তদের আশ্বস্ত করেছেন।
তানিয়া বৃষ্টি বলেন, “আলহামদুলিল্লাহ্, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহর রহমতে।”
অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে তাকে। তিনি আরও বলেন, “আপনারা দোয়া করবেন যেন একদম ঠিক হয়ে যাই। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে কাজগুলো কম হয়ে গেল। ইনশাআল্লাহ্ দোয়া করবেন সবাই যেন আবারও কাজ শুরু করি।”
শোবিজ অঙ্গনে তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতা ও কাজে ফেরার খবর স্বস্তি নিয়ে এসেছে। তিনি জানান, “সব যেন আগের মতো ঠিক হয়ে যায়। আমি এখন বাসায় আছি। সার্জারির পর ২ থেকে ৩ দিন হাসপাতালে ছিলাম, এরপর বাসায় চলে আসছি।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!