বিনোদন

অস্কারের মঞ্চে পুরস্কার উপস্থাপন করবেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট: মার্চ ০৬, ২০২৬ : ০৫:৪৮ এএম
অস্কারের মঞ্চে পুরস্কার উপস্থাপন করবেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আগামী ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মঞ্চে পুরস্কার উপস্থাপক হিসেবে অংশ নেবেন। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে প্রিয়াঙ্কা নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অনুষ্ঠানের আসর আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে। এবারের অস্কারে প্রিয়াঙ্কার পাশাপাশি মঞ্চে দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোকে। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র ও গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হিসেবে দাঁড়াবে।

প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন অনুষ্ঠানের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে তিনি কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপন করে বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন।

ভারতীয় অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কার আগে ৯৫তম অস্কারে উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই আসরে তিনি ‘আরআরআর’ সিনেমার বিশ্বখ্যাত গান ‘নাটু নাটু’ পরিচয় করিয়েছিলেন। এবারের ৯৮তম অস্কারের সঞ্চালক হিসেবে থাকবেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।

উল্লেখ্য, এই বছর ১৬টি মনোনয়ন নিয়ে ‘সিনার্স’ সিনেমাটি অস্কারের দৌড়ে শীর্ষে রয়েছে। সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জেসি বাকলির মতো তারকারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!