ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল গ্ল্যামারাস লুকে নতুন ছবি শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কেয়া পায়েল নিয়মিতই নিজের ছবি ও মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে কেয়া পায়েলকে অফ-হোয়াইট এক কাঁধ খোলা পোশাকে আত্মবিশ্বাসী উপস্থিতিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। কখনও গভীর দৃষ্টিতে তাকিয়ে, আবার কখনও স্বাভাবিক হাসিতে নিজেকে তুলে ধরেছেন তিনি। হালকা মেকআপ, খোলা চুল এবং সাদামাটা গয়না তার লুককে আরও আকর্ষণীয় করেছে।
ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের নজর কাড়ে এবং অনেকেই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্যে এই লুককে ‘গ্ল্যামারাস’ হিসেবে অভিহিত করেছেন।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল সচেতন কেয়া পায়েল মাঝে মধ্যেই নতুন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেন। এবারের ছবিগুলোও তার ব্যতিক্রম নয়; খোলামেলা ভঙ্গি ও আত্মবিশ্বাসী উপস্থিতি আবারও তাকে আলোচনায় এনেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!