বিনোদন

প্রথম দেখাতেই নিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৬:০৩ এএম
প্রথম দেখাতেই নিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা চোপড়া

দাম্পত্য ও নিজেদের রসায়ন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস। সম্প্রতি প্রিয়াঙ্কার নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’–এর প্রচারণার অংশ হিসেবে একটি পডকাস্টে অংশ নেন প্রিয়াঙ্কা।

পডকাস্টে নিকের লেখা একটি প্রেমপত্র পড়ে শোনানো হলে প্রিয়াঙ্কা আবেগপ্রবণ হয়ে পড়েন। চিঠিতে নিক তার স্ত্রীর গুণাবলি, মাতৃত্ব এবং ধৈর্য ধরার ক্ষমতার প্রশংসা করেন। নিক লিখেছেন, প্রিয়াঙ্কা শুধু একজন বিশ্বখ্যাত তারকা নন, বরং একজন মা, মেয়ে ও স্ত্রী হিসেবে তিনি অনন্য।

নিক আরও বলেন, “গত আট বছরে জীবনের নানা চড়াই–উতরাইয়ে প্রিয়াঙ্কার ইতিবাচক মনোভাব আমাকে মুগ্ধ করেছে। যেকোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে লড়াই করার ক্ষমতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি এবং আমাদের কন্যা মালতী মেরি প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত।”

নিকের আবেগঘন কথাগুলো শোনার সময় অনুষ্ঠানে উপস্থিত দর্শক এবং প্রিয়াঙ্কা নিজেও চোখের পানি ধরে রাখতে পারেননি।

এদিকে, নিক সম্প্রতি প্রথম ডেটের স্মৃতি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, তাদের প্রথম ডেট ছিল একটি ‘গ্রুপ ডেট’। নিক তার ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ লাইভ কনসার্টে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে প্রিয়াঙ্কা তার প্রিয় বন্ধুকে সঙ্গে আনেন। নিক বলেন, “শোতে আমাদের সবচেয়ে ভালো সময় কাটে। রাতে আমরা কোথাও খেতে যাই এবং একে অপরকে চুম্বন করি।”

উল্লেখ্য, ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বয়সের ১০ বছরের ব্যবধান নিয়ে শুরুতে সমালোচনা থাকলেও, দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে তারা সফল দম্পতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!