ঢালিউড কুইন অপু বিশ্বাস সম্প্রতি একটি পোশাকের দোকানের ফিতা কাটতে এসে উপস্থিত হয়ে সকলের নজর কেড়েছেন। হালকা গোলাপি লেহেঙ্গা পরে তিনি সৌন্দর্য ও অভিব্যক্তিতে প্রশংসিত হন। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে পোশাকের পছন্দ থেকে শুরু করে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।
নিজের পোশাক নির্বাচনের প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি সবসময় হালকা রঙের পোশাক পছন্দ করেন। যদিও ‘লাল শাড়ি’ সিনেমার সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, ব্যক্তিগত পছন্দে হালকা রঙই এগিয়ে। নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করে বলেন, “লেহেঙ্গা ছিল হালকা রঙের, তবে ব্লাউজটি রঙিন ছিল।”
শাকিব খানের পছন্দের বিষয়ে প্রশ্নের উত্তরে অপু হাসিমুখে বলেন, “এটা আমি জানতাম না, তবে দেখার পর মনে হয়েছে সে হয়তো পছন্দ করেছে।”
নিজের পার্লার ব্যবসার বিষয়ে অপু জানান, তিনি সরাসরি কাউকে ফেসিয়াল করান না, তবে প্রতিষ্ঠানে কী হচ্ছে তার খোঁজ রাখেন। তিনি বলেন, “আমি সরাসরি সার্ভিস দিই না, কিন্তু জানি কতজন ফেসিয়াল করালেন। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি থাকলেও আমি সব খবর পাই, শুনি, এবং সিদ্ধান্ত দিই।”
অপু বিশ্বাস ঢালিউডের চলমান পরিস্থিতি নিয়েও খোলাখুলি মন্তব্য করেন। তিনি বলেন, “আমি ২০০৭-২০০৮ সালে ইন্ডাস্ট্রিতে এসেছি। তখনও ভক্তরা আমাদের ভালোবেসে দেখতেন। তবে ২০১৬ সালে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। এখানে পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে। হলিউড বা বলিউডের মতো নয়। ঢালিউডে সবাইকে নিয়ে কাজ করা হয়, কিন্তু এখন ডাস্টবিন ছাড়া কিছুই নয়।”
অপু বিশ্বাসের এসব মন্তব্য ঢালিউডে চলমান বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটকে আরও তীব্র করে তুলেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!