বিনোদন

স্লিম হওয়ার প্রশ্নে বিরক্ত পরীমণি: ‘স্টুপিড কোয়েশ্চন’

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৫:৪৭ এএম
স্লিম হওয়ার প্রশ্নে বিরক্ত পরীমণি: ‘স্টুপিড কোয়েশ্চন’

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণিকে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে। সম্প্রতি তার শারীরিক গড়নে পরিবর্তন এসেছে বলে অনেকের মনে হয়েছে। আগের তুলনায় তিনি আরও স্লিম হয়েছেন—এমন আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে।

সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত ‘রামাদান ফেস্ট’ নামের এক অনুষ্ঠানে অংশ নেন এই অভিনেত্রী। এদিন আরবীয় ধাঁচের বোরকা পরে অনুষ্ঠানে হাজির হন তিনি। সঙ্গে ছিল তার ছেলে পূণ্যও।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা পরীমণিকে তার স্লিম হওয়ার রহস্য সম্পর্কে প্রশ্ন করেন। প্রশ্নটি শুনেই কিছুটা বিরক্ত প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। মাইক হাতে নিয়ে সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’ এরপর কিছুক্ষণ নীরব থাকেন তিনি।

পরে পরীমণি বলেন, কেউ যদি তার সৌন্দর্যের প্রশংসা করেন, সে জন্য তিনি কৃতজ্ঞ। তবে মানুষের শরীরের গঠন নিয়ে আলোচনা করা ঠিক নয় বলে মনে করেন তিনি। তার ভাষায়, মানুষ মোটা, চিকন বা যেকোনো গায়ের রঙের হোক—সবভাবেই সুন্দর। এসব বিষয় নিয়ে বাড়তি আলোচনা না করার আহ্বানও জানান এই অভিনেত্রী।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, গুলশান শুটিং ক্লাবের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে, আসন্ন ঈদে মুক্তির সম্ভাব্য তালিকায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ডোডোর গল্প। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে আবার বড় পর্দায় দেখা যেতে পারে তাকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!