আন্তর্জাতিক নারী দিবসে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাহসী বার্তা দিয়েছেন। তিনি নারীর পোশাক, সিদ্ধান্ত ও জীবনযাপনের প্রতিটি পদক্ষেপে সমাজের ক্রমাগত জবাবদিহি চাওয়ার মনোভাবকে প্রশ্ন করেছেন।
ফারিয়া তার পোস্টে লিখেছেন, “একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল, কেন এমন সিদ্ধান্ত নিল—প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার এই অভ্যাস থেকে বের হওয়া দরকার। আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্যই জন্মেছি?”
নিজের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেছেন, “মানুষ তো, স্বপ্ন আছে, মতামত আছে, স্বাধীনতা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে।”
সবশেষে, বিশেষ কোনো আড়ম্বর নয়, বরং শান্তিতে নিজের মতো থাকতে দেওয়ার আহ্বান জানিয়ে নুসরাত ফারিয়া বলেছেন, “এই নারী দিবসে আমাদের শুধু নিজের মতো থাকতে দিন। তাহলেই চলবে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!