বলিউডের পর্দায় সপ্রতিভ, চঞ্চল ও আত্মবিশ্বাসী হিসেবে পরিচিত অভিনেত্রী কাজল সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো এবং ব্যক্তিগত স্বভাব নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি নিজেকে তখন ‘জেদি’ ও ‘বোকা’ বলে দাবি করেছেন।
সাক্ষাৎকারে কাজল জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কিছুই তিনি বুঝে না করে করতেন। নিজের সিদ্ধান্তে অনড় থাকা প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয়, আমি খুব জেদি আর বোকা ছিলাম। তবে ভাগ্যক্রমে আমার নেওয়া সেই সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে।”
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিরতি নেওয়া বা ‘গুপ্ত’ সিনেমার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করা সবই ছিল তার সাহসী সিদ্ধান্ত। বর্তমানে অনেক নারী এমন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছেন দেখে কাজল আনন্দিত।
তিনি আরও বলেন, “আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি এবং তাতে অনড় থেকেছি। আমার এই অদ্ভুত স্বভাব সত্ত্বেও মানুষ আমাকে ভালোবেসেছে, আমি সত্যিই কৃতজ্ঞ।”
কাজল কাজের ক্ষেত্রে সবসময়ই নিজের শর্ত বজায় রাখতে পছন্দ করেন। ভালো চিত্রনাট্য এবং সহকর্মীদের সঙ্গে মানসিক বোঝাপড়াকে তিনি বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, “শুটিং সেটে টানা ৫০ দিন থাকতে হয়। যাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে যদি সহজ সম্পর্ক না থাকে, তবে সেই ৫০ দিনকে ৫০০ দিনের মতো দীর্ঘ মনে হয়।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!