মা হওয়ার পরও গ্ল্যামার জগতের নারীরা আগের মতো ক্যারিয়ার চালিয়ে যেতে পারেন—এমন বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টার কাজের নিয়ম নিয়ে মন্তব্য করেছেন তিনি।
কারিনা বলেন, “শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখা জরুরি। আমি কী চাইছি আর কী চাইছি না, সেটা স্পষ্ট করে বলা উচিত। আমার বাড়িতে এখন দুই সন্তান রয়েছে, তাই প্রথম থেকেই নির্মাতাদের জানিয়ে দিয়েছি আমি ঠিক কীভাবে কাজ করতে পারব।”
তিনি আরও বলেন, “পরিবারের প্রতি দায়িত্ব সবার আগে। কতক্ষণ কাজ করা সম্ভব আর কতক্ষণ নয়, সেই সীমারেখাটা নিজেরই টানা উচিত। এতে কোনো লুকোচুরি বা দ্বিধা থাকা উচিত নয়।”
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর চুক্তিতে পরিবর্তন এনেছেন। দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর ফলে কিছু বড় বাজেটের প্রজেক্ট থেকে তাকে বাদ পড়তে হয়েছে, তবুও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি।
কারিনার এই মন্তব্যটি প্রমাণ করে, মাতৃত্ব ও পেশাদার জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে কাজ করা সম্ভব।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!