ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি রাজনীতিতে নামার কোনো আগ্রহ রাখেন না। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি রাজনৈতিক ব্যাপারটা কিছুই বুঝি না।
এমনকি নিজের ব্যক্তিগত জীবন বা ইন্ডাস্ট্রির পলিটিক্সও বুঝি না। যার ফলে আমাকে বারবার হোঁচট খেতে হয়। যে বিষয়টি নিয়ে আমার সঠিক ধারণা নেই, সেখানে আমি কাজ করতে চাই না।” ঋতুপর্ণা বলেন, তিনি রাজনীতির চেয়ে নিজের অভিনয় জীবনকে সমৃদ্ধ করতে আগ্রহী। তিনি আরও যোগ করেন, “আমি একজন শিল্পী। আমি সবসময় আমার শৈল্পিক সত্তাকে প্রাধান্য দিতে চাই এবং আমার শিল্পী জীবনকে আরও উন্নত করতে চাই। শিল্পী হিসেবে যদি মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমার আসল সার্থকতা।”
এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, টলিউডের হাই-প্রোফাইল তারকা হওয়া সত্ত্বেও ঋতুপর্ণা রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন এবং শুধুমাত্র শিল্পী জীবনকে কেন্দ্র করে কাজ করতে আগ্রহী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!