ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি সামাজিক মাধ্যমে তারকাদের ট্রল, কুরুচিপূর্ণ মন্তব্য এবং এআই ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিওর বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি এসব পরিস্থিতি রোধে প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমে শ্রাবন্তী বলেন, “বাকস্বাধীনতা মানেই যা খুশি বলা নয়। মানুষের ভেতরের হতাশা এভাবে প্রকাশ করা কাম্য নয়। সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের একটি সীমা থাকা উচিত। আমি অনেক উপেক্ষা করেছি, কিন্তু এখন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজন, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি নারীরাই অন্য নারীকে অসম্মান করছেন।”
তিনি এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ভিডিওর প্রসঙ্গও উল্লেখ করে বলেন, “এসব কারণেই আমাকে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে।”
শ্রাবন্তী বলেন, সামাজিকমাধ্যমে যারা নাম-পরিচয় লুকিয়ে বা প্রকাশ্যেই গালিগালাজ ও অশালীন মন্তব্য করছেন, তাদের সতর্ক করার জন্য কঠোর আইন প্রয়োজন। তিনি জানান, শুধু নারী নয়, পুরুষরাও অপমানিত হচ্ছেন, তবে নারীদের বেশি লক্ষ্যবস্তু করা দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে।
অভিনেত্রী অনলাইনের নেতিবাচকতা সত্ত্বেও সামাজিক মাধ্যম ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন। তার মতে, সেখানে ভালোবাসার মানুষের সংখ্যাও অনেক, এছাড়া পেশাগত কারণে বর্তমান ডিজিটাল যুগে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা প্রয়োজন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!