বিনোদন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

আপডেট: মার্চ ১৬, ২০২৬ : ০৫:৫৪ এএম
স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

চিত্রনায়িকা পূজা চেরি ও বড় পর্দার তারকা আফরান নিশো আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘দম’–এর প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন। গত রোববার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচ গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তারা।

মিরপুরের সবুজ গ্যালারিতে সাধারণ ক্রিকেট সমর্থকদের সঙ্গে মিলিত হয়ে খেলা দেখেন নিশো ও পূজা। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল। টেলিভিশন ক্যামেরা ও সামাজিক মাধ্যমে তাদের উপস্থিতি ব্যাপক আলোচনায় এসেছে।

নিশো কালো শার্ট ও চশমায়, পূজা মারুনি রঙের ফর্মাল স্যুটে উপস্থিত ছিলেন। দর্শকদের মধ্যে তাদের উপস্থিতি গ্যালারিতে উন্মাদনার সৃষ্টি করে। খেলা উপভোগের পাশাপাশি ভক্তদের সঙ্গে সময় কাটানোর সুযোগও পান তারা।

পূজা চেরি নিজের ফেসবুক পেজে স্টেডিয়ামে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন। এক পোস্টে তিনি লেখেন, “টিম দমের সঙ্গে এই প্রথম স্টেডিয়ামে সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো।” আফরান নিশোও একটি পোস্টে সিনেমার নাম ‘দম’ এবং আগুনের ইমোজি দিয়ে ছবি শেয়ার করেছেন।

উল্লেখ্য, ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধেছেন পূজা চেরি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। ইতোমধ্যেই প্রকাশ পাওয়া টিজারে পূজার ভিন্নধর্মী লুক দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। এবারের ঈদে সিনেমা কতটা দর্শকদের ‘দম’ ধরে রাখতে পারবে, সেটিই এখন দেখার বিষয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!