বিনোদন

মাদকাসক্ত মায়ের কাছ থেকে শিশুকে উদ্ধারের আকুতি জানালেন পরীমণি

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:২৩ এএম
মাদকাসক্ত মায়ের কাছ থেকে শিশুকে উদ্ধারের আকুতি জানালেন পরীমণি

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে এক মাদকাসক্ত মায়ের কোল থেকে তিন মাস বয়সী শিশুকে নিরাপদে উদ্ধারের আকুতি জানিয়েছেন। মঙ্গলবার সকালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মাকে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

পরীমণি জানান, শিশুর মা ইয়াবার আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে শিশুটি তার মায়ের কাছে নিরাপদ নয়। তিনি মা হিসেবে শিশুকে নিরাপদে রাখার জন্য সতর্কতা জানিয়ে শেষ সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করেছেন এবং পরিস্থিতি না বদলালে পরবর্তী কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন।

পরীমণি আরও বলেন, “আমি আশা করি তুমি আমাকে সব যোগাযোগ মাধ্যমে ব্লক করলেও এটা দেখবে এবং নিজের পরিস্থিতি মোকাবেলায় সাহায্য নেবে। নিশ্চয়ই তুমি এতটা নির্বোধ নও।”

নেটিজেনরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিশুর দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার জন্য দোয়া ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। পরীমণি জানিয়েছেন, তিনি নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সকলের দোয়া কামনা করেছেন। অনেকেই তার মা হওয়ার মমত্ববোধের প্রশংসা করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!