বিনোদন

জয়া আহসানের বাগানে শসা-কলার উচ্ছ্বাস, ভক্তদের প্রেরণা দিলেন অভিনেত্রী

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:৪৫ এএম
জয়া আহসানের বাগানে শসা-কলার উচ্ছ্বাস, ভক্তদের প্রেরণা দিলেন অভিনেত্রী

রূপালি পর্দার গ্ল্যামার ও আভিজাত্যের বাইরে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি খোলামেলা না হলেও, এবার সেই ভালোবাসার এক ঝলক দেখা মিলেছে তার ছোট বাগানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জয়া তার বাগানে পরম যত্নে গাছের পরিচর্যা করছেন। কখনও ধারালো কাঁচি দিয়ে সতেজ শসা কেটে নেন, আবার কখনও বড় থোকার কলা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। করলা এবং লাল শাকের ফলন দেখে তাকে আনন্দিত অবস্থায় দেখা গেছে।

জয়া সাধারণ পোশাকে, মাথায় হ্যাট পরে প্রকৃতির খুব কাছে নিজেকে মেলে ধরেছেন। তার এই ভিডিওতে নিজের ফলানো ফসলের তৃপ্তির কথাও তুলে ধরা হয়েছে। অভিনেত্রী প্রায়ই তার বারান্দা বা ছাদবাগানের ছবি শেয়ার করে ভক্তদের বাগান করায় উৎসাহিত করেন।

ভক্তরা তার এমন সাধারণ জীবনযাপন ও সবুজের প্রতি ভালোবাসা প্রশংসা করছেন। অনেকে বলছেন, ব্যস্ত শিডিউলের মধ্যেও জয়া যেভাবে নিজেকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত রাখেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!