ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে পর্দায় তাঁদের দেখা যায় না। ফলে অনেক দর্শকের কাছেই তাদের যৌথ কাজের বিস্তৃতি অনেকটা অজানাই রয়ে গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করেন পূর্ণিমা। তিনি জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের সংখ্যা নেহাত কম নয়। পূর্ণিমা বলেন, ‘শাকিবের সঙ্গে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানেই না। অনেকে এখনো জানতে চায়, আমি তার সঙ্গে কাজ করেছি কি না।’ তিনি মনে করিয়ে দেন, শাকিব খান ও তিনি প্রায় একই সময়ের শিল্পী।
সাক্ষাৎকারে সঞ্চালিকার এক মন্তব্যের জবাবে পূর্ণিমা বলেন, ‘ও ইয়ং, আমিও ইয়ং। আমরা তো একসঙ্গেই এসেছি—আগে-পরে যাই হোক।’ তিনি জানান, শাকিব খান সুপারস্টার হওয়ার আগেই তাদের একসঙ্গে কাজের শুরু। শুধু সিনেমাই নয়, দেশের বাইরেও একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন এই জুটি। পূর্ণিমা বলেন, ‘শাকিব যখন এতটা জনপ্রিয় হয়নি, তখনই আমরা একসঙ্গে অনেক টিভিসি করেছি, দেশের বাইরে গিয়ে শুটিং করেছি।’
তিনি আরও দাবি করেন, শাকিব খানের সঙ্গে তার প্রায় ২৫ থেকে ২৬টি সিনেমায় কাজ করা হয়েছে, যদিও বিষয়টি অনেকেরই অজানা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!