বিনোদন

শাকিব খানের জন্মদিনে ভক্তদের জন্য ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক উপহার

আপডেট: মার্চ ২৮, ২০২৬ : ০৫:৫৫ এএম
শাকিব খানের জন্মদিনে ভক্তদের জন্য ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক উপহার

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন মেগাস্টার শাকিব খান। ছবিটির প্রেক্ষাগৃহে সাফল্য এখনও আলোচনার বিষয়। তবে ‘প্রিন্স’-এর রেশ কাটতেই নতুন চমক নিয়ে হাজির হয়েছেন এই নায়ক।

আজ শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে শাকিবকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে—কালো স্লিভলেস গেঞ্জি ও কালো ডেনিম শর্টস, পায়ে লাল কনভার্স স্নিকার্স, হাতে ও পায়ে ট্যাটু, ড্র্যাডলক হেয়ারস্টাইল এবং কালো সানগ্লাসে রকস্টারের চেহারা ফুটে উঠেছে।

শাকিব পোস্টারের সঙ্গে লিখেছেন, “আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার।”

‘রকস্টার’-এ শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে confirmed হয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মূল নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, প্রযোজনায় রয়েছে সান কমিউনিকেশন।

গত কয়েক বছরে শাকিব খানের কাজের ধরণ ও পর্দা উপস্থিতিতে যে বড় পরিবর্তন এসেছে, তা ‘প্রিন্স’-এও প্রতিফলিত হয়েছে। দর্শকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!