বিনোদন

বিয়ে করেছেন লুবাবা

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৫:৩৫ এএম
বিয়ে করেছেন লুবাবা

শোবিজের আলোচিত শিশুশিল্পী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। নিজেকে আমূল বদলে এবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে তার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি একটি দীর্ঘ পোস্টে তিনি ভক্তদের সঙ্গে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভাগ করেছেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে লুবাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”

লুবাবার এই খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, “মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।” অন্যজন জানিয়েছেন, “আল্লাহ আপনাদের ভালো রাখুক।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!