বিনোদন

বড় পর্দায় সাবিলার অভিনয় দেখে মুগ্ধ শাশুড়ি

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৫:৫৮ এএম
বড় পর্দায় সাবিলার অভিনয় দেখে মুগ্ধ শাশুড়ি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার বড় পর্দায় অভিষেক ঘটালেন। তার নতুন সিনেমা দেখার জন্য সিনেমা হলে হাজির হয়েছিলেন তার শাশুড়ি, যিনি সাবিলার অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের সামনে মন খুলে কথা বলেছেন।

সাবিলা নূরের শাশুড়ি বলেন, “শাশুড়িকে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। আমি এগুলো পছন্দ করি না এবং কখনো তাকে বলিও না। সে আমার মেয়ের মতোই। শাশুড়িকে খাওয়াতে হবে, বউ রান্না করবে—এটি আমি কখনো আশা করি না। আমি নিজেও একজন চাকুরিজীবী।”

তিনি আরও জানান, ঈদে সম্প্রচারিত সাবিলার কোনো কাজই তিনি মিস করেন না। “ঈদের সময় আমি সব চ্যানেলে ওর সাক্ষাৎকার এবং নাটক দেখি। কোনো নাটক হলে তাকে ডেকে বলি, ‘সাবিলা আসো, তোমার নাটক দেখছি’।”

শাশুড়ি মন্তব্য করেন, “সাবিলা পুত্রবধূ হিসেবে অনেক ভালো। এবার তার সিনেমা বড় পর্দায় আমি প্রথম দেখলাম। সে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে—সেটি বাইরের সেটিং হোক বা আমাদের বাসা, সব জায়গায় মিলেমিশে চলতে পারে। বাস্তব জীবনে সে সত্যিই সুন্দর ব্যালেন্স রাখতে পারে।”

সাবিলার এই অভিনয় এবং চরিত্রগত দৃঢ়তা অনেককে মুগ্ধ করেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!