বিনোদন

‘বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না’

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৫:৫৯ এএম
‘বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না’

মেগা সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’-এ প্রথমবার বাংলাদেশে পা রেখেছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমার কাজের পাশাপাশি তিনি দেশের আতিথেয়তা এবং খাবারের প্রেমে মজেছেন।

জ্যোতির্ময়ী বলেন, “আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়, তবে আমার আত্মা শান্তি পাবে না। কাচ্চি বিরিয়ানি খেয়েই যাব এখান থেকে। এছাড়া আরও বিভিন্ন জায়গা ঘোরার প্ল্যান আছে, যদি সময় পাই।”

তিনি আরও জানান, “এতো শুনেছি বাংলাদেশে ইন্ডিয়ার দর্শকরা কত ভালোবাসে, কতবার বাংলাদেশ এসেছে। এবার প্রথমবার এসে আমি প্রচণ্ড উত্তেজিত ছিলাম, কবে বাংলাদেশে আসব, কবে লাইভ রিঅ্যাকশন দেখব।”

দেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তা উল্লেখ করে জ্যোতির্ময়ী বলেন, “ইন্ডিয়াতে যারা আছেন তারা আমাকে বাংলাদেশ নিয়ে এত কথা বলেছে—কাচ্চি বিরিয়ানি, এই আতিথেয়তা, এই ভালোবাসা। এ জন্যই কাচ্চি বিরিয়ানির ওপর আমার এতো ঝোঁক।”

শেষে তিনি যোগ করেন, “ইলিশ আমি খেতে পছন্দ করি, কিন্তু কাঁটার জন্য আমি খেতে পারি না। অনেকে বলবে আমি ন্যাকামি করছি, কিন্তু সত্যিই কাটার জন্য খেতে পারি না। তবে আমাকে কেউ বেছে নিলে আমি খুব পছন্দ করি।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!