বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের অবসান ঘটিয়েছেন শিশুশিল্পী থেকে আলোচনায় আসা Simrin Lubaba। তিনি জানিয়েছেন, তার বিয়ে হয়নি; পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।
সম্প্রতি নিজের এক পোস্টে লুবাবা লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মধ্যে তার বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়।
এদিকে চিত্রনায়িকা Porimoni (বর্ষা নামে পরিচিত) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানালে গুঞ্জন আরও জোরালো হয়। তিনি লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের সুখী করুন। অভিনন্দন।”
তবে পরে এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেন লুবাবা। তিনি জানান, “আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে।”
বিয়ের বিষয়ে তিনি আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আইনগত প্রক্রিয়া মেনেই পরবর্তীতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এর আগে শোবিজ অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিয়ে ধর্মীয় জীবনযাপনের ঘোষণা দেন লুবাবা, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!