অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট ও গ্ল্যামার দিয়ে নিয়মিতই আলোচনায় থাকেন চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন লুক দিয়ে ভক্তদের চমকে দেওয়ার ধারাবাহিকতায় এবার ফরমাল পোশাকে হাজির হয়ে আবারও নজর কাড়লেন তিনি।
শুক্রবার নিজের ফেসবুক পেজে একঝাঁক ছবি শেয়ার করেন মিম। ছবিগুলোতে তাকে দেখা যায় হালকা ক্রিম রঙের ফরমাল স্যুটে। ব্লেজার ও প্যান্টের সঙ্গে সাদা ইনার এবং মানানসই হ্যান্ডব্যাগে তাকে বেশ আভিজাত্যপূর্ণ ও পরিপাটি লুকে দেখা যায়।
খোলা চুল, চোখে সানগ্লাস এবং হাতে ঘড়ি—সব মিলিয়ে আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নমনীয় আভিজাত্যের মাঝেও সাহসিকতার ছোঁয়া।’
পোস্টটি প্রকাশের পরই ভক্তদের কাছ থেকে আসে অসংখ্য ইতিবাচক মন্তব্য। অনেকে তার এই ক্ল্যাসি লুকের প্রশংসা করেন। কেউ কেউ মন্তব্যে লেখেন, তার সৌন্দর্য ও স্টাইল তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও ব্যস্ত সময় পার করছেন মিম। সম্প্রতি তিনি একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!