বিনোদন

ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ

আপডেট: এপ্রি ১৩, ২০২৬ : ০৬:১০ এএম
ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ

বাংলা নববর্ষকে সামনে রেখে ঘরোয়া আয়োজনে বৈশাখ উদযাপন করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিবারকে সঙ্গে নিয়ে উৎসবের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।

ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, বৈশাখী সাজে সেজেছেন মেহজাবীন। লাল–সাদা পোশাকের সঙ্গে মিল রেখে ঘর সাজানো হয়েছে কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে। পটভূমিতে ছিল বড় রঙিন সূর্য ও ‘শুভ নববর্ষ ১৪৩৩’ লেখা ব্যানার।

এই আয়োজনে অংশ নিয়েছেন তার ছোট বোনও। পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করেছেন বৈশাখের আগমনী উৎসব।

খাবারের আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি পদ। মাটির বাসনে পরিবেশন করা হয় ইলিশ ভাজা, ভর্তা ও নানা ধরনের দেশীয় খাবার। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থাও ছিল। কিছু ছবিতে হারমোনিয়াম ও তবলার উপস্থিতি দেখা গেছে।

ছবির পাশাপাশি একটি ভিডিওও প্রকাশ করেছেন মেহজাবীন। সেখানে তাকে লাল পেড়ে সাদা শাড়িতে, হাতে লাল চুড়ি ও গলায় চোকার পরে দেখা যায়। গানের তালে নেচে নিজের সাজ ভক্তদের সামনে তুলে ধরেন তিনি।

পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা তাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশীয় সাজের প্রশংসা করেছেন।

এদিকে, সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন মেহজাবীন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রীতম হাসান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!