আন্তর্জাতিক

ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে: ট্রাম্প

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:১৮ এএম ১৪
ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’

শনিবার (১৭ জানুয়ারি) খামেনির এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন ট্রাম্প। ওই বক্তব্যে ইরানের চলমান বিক্ষোভে প্রাণহানির জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এর আগে খামেনি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে ইরানে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ তোলেন। সর্বোচ্চ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সেই পোস্টের প্রতিক্রিয়ায় ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের শাসকগোষ্ঠী দেশ পরিচালনায় দমন–পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করছে। তাঁর ভাষায়, একজন দেশের নেতা হিসেবে খামেনি যা করেছেন, তা হলো দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতা প্রয়োগ করা।

তিনি বলেন, একটি দেশের নেতৃত্বের দায়িত্ব হলো দেশকে সঠিকভাবে পরিচালনা করা—যেমনটি তিনি যুক্তরাষ্ট্রে করছেন—নিয়ন্ত্রণ ধরে রাখতে হাজার হাজার মানুষ হত্যা করা নয়।

ট্রাম্প আরও বলেন, ‘নেতৃত্ব মানে সম্মান। ভয় আর মৃত্যুর মাধ্যমে শাসন নয়।’

ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘এই মানুষটি একজন অসুস্থ ব্যক্তি। তার উচিত নিজের দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা।’ তিনি অভিযোগ করেন, খারাপ নেতৃত্বের কারণেই ইরান আজ পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য স্থানগুলোর একটি হয়ে উঠেছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!