আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে সাড়ে ১৬ হাজারের বেশি নিহত

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৮:১৩ এএম ১২
ইরানে বিক্ষোভে সাড়ে ১৬ হাজারের বেশি নিহত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সাড়ে ১৬ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, আহত হয়েছেন প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ। নিহতদের অধিকাংশই ৩০ বছরের কম বয়সী তরুণ।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনী মিলিটারি গ্রেডের অস্ত্র ব্যবহার করেছে; মাথা, গলা ও বুকে গুলি ও শার্পনেল আঘাতের ঘটনা ঘটেছে। নিরাপত্তাবাহিনী শটগানও ব্যবহার করেছে, যার ফলে প্রায় ৭০০ জন অন্ধ হয়েছেন।

ইরানের বড় আটটি চক্ষু হাসপাতাল ও ১৬টি জরুরি বিভাগের চিকিৎসকের তথ্যের ভিত্তিতে এ সংখ্যা নিরূপণ করা হয়েছে। চিকিৎসকরা সাধারণ ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও নিষিদ্ধ স্টারলিংক ব্যবহার করে তথ্য পাঠাতে সক্ষম হয়েছেন।

বিক্ষোভ চলতে চলতে গত ৭ ও ৮ জানুয়ারি সহিংস রূপ নেয়। আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংখ্যা স্বীকার করেছেন, তবে বিস্তারিত উল্লেখ করেননি।

সূত্র: সানডে টাইমস


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!