মার্কিন দূতাবাস জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিক যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ২১ জানুয়ারির আগে ইস্যু হওয়া বৈধ ভিসার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। এছাড়াও, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করলে তা ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে।
ভিসার শর্তাবলি সঠিকভাবে মানলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। তবে, সাক্ষাৎকারের আগে জমাকৃত কোনো অর্থ ফেরতযোগ্য নয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!