আন্তর্জাতিক

গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৬:২৭ এএম ১৫
গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

গাজা ও বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি বোর্ড অব পিসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।”

২০২২ সালে ইউক্রেনে হামলার পর রাশিয়া পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যেই ট্রাম্পের উদ্যোগে পুতিনকে এই বোর্ডে আমন্ত্রণ জানানো হলো।

বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প। এটির সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এর মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বোর্ড অব পিস প্রথমে গাজার দ্বন্দ্ব নিরসনে কাজ করবে। পরে এটি বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায়ও সক্রিয় হবে।

বোর্ডের সদস্য দেশগুলোর সদস্যপদের মেয়াদ তিন বছর থাকবে। তবে কোনো দেশ যদি এক বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করে, তাহলে ওই দেশ স্থায়ী সদস্যপদ পাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের শান্তি কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বর্তমানে বিশ্বের সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা পালন করছে জাতিসংঘ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!