জাপানের আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারী তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) ৪৫ বছর বয়সী তেতসুয়ার বিরুদ্ধে এই দণ্ড কার্যকর হয়েছে। ২০২২ সালে শিনজো আবেকে গুলি করেন তেতসুয়া। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ হত্যাকাণ্ড জাপানসহ আন্তর্জাতিক মহলে বিস্ময় ও শোকের সঞ্চার করেছিল।
আদালতের প্রসিকিউটররা হত্যাকারীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিলেন। তারা বলেন, জাপানের যুদ্ধপরবর্তী ইতিহাসে এমন অভূতপূর্ব ঘটনা বিরল এবং এটি সমাজে বিরূপ প্রভাব ফেলেছে।
অপরদিকে, তেতসুয়ার আইনজীবী তাঁর জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।
হত্যার পেছনের কারণ
তেতসুয়ার মা জাপানের বিতর্কিত ইউনিফিকেশন চার্চের ভক্ত ছিলেন। তিনি প্রায় সব সম্পদ সেখানে দান করার ফলে পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তেতসুয়া জানতে পারেন চার্চের সঙ্গে শিনজো আবের সম্পর্ক আছে। এরপর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করছিলেন।
২০২২ সালের ৮ জুলাই জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনের প্রচারণা চলাকালীন নারা শহরে আবেকে পেয়ে তেতসুয়া দুটি পাইপ ও ডাক টেপ দিয়ে তৈরি পিস্তল দিয়ে তাকে গুলি করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শিনজো আবের মৃত্যু হয়।
এই ঘটনায় জাপান ও বিশ্ব সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
সূত্র: আলজাজিরা, বিবিসি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!