বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজরদারি অব্যাহত রয়েছে। জাতিসংঘ শান্তিপূর্ণ, নিরাপদ এবং অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, “বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সকল মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন এবং ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন।”
এক সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারণ করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে জাতিসংঘের পরামর্শ জানতে চাওয়া হয়।
ফারহান হক জবাবে বলেন, “জাতিসংঘ সব সময় স্পষ্ট করে জানিয়েছে যে নির্বাচনকালীন নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাধীন মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!