ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ পাকিস্তান যোগ দিচ্ছে। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, “পাকিস্তান গাজা বোর্ড অব পিসে যোগ দিচ্ছে এবং আশা করছে, বোর্ড গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য কার্যকর পদক্ষেপ নেবে।”
গাজা বোর্ড অব পিস গত ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর। ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী, গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়, যা বোর্ডের নির্দেশনা অনুসারে গাজার পুনর্গঠন, তহবিলের ব্যয় ও তহবিলের সরবরাহ দেখভাল করবে। বোর্ডে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সদস্য হবে।
পাকিস্তান এই আমন্ত্রণে সাড়া দিয়ে বোর্ডের সদস্যপদ গ্রহণ করছে। ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনে যোগ দিয়েছেন।
সূত্র: রয়টার্স
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!