আন্তর্জাতিক

পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৬:২১ এএম ১০
পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

পাকিস্তানের করাচির গুল প্লাজা শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে ৩০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় জানা গেছে।

করাচি পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ মহাপরিদর্শক আসাদ রাজা জানিয়েছেন, মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান। এই ঘটনায় গুল প্লাজায় মৃতের সংখ্যা এখন ৬১-এ পৌঁছেছে এবং এখনও ৪০-এর বেশি নিখোঁজ রয়েছেন।

আগুনের সূত্রপাত হয়েছে কমপ্লেক্সের বেসমেন্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ৫ তলা বিশিষ্ট এবং ১,২০০-এর বেশি দোকানসংবলিত এই শপিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিসের প্রায় ২৪ ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কমপ্লেক্সের অধিকাংশ ফটক আগুন লাগার সময় বন্ধ ছিল, ফলে দোকানগুলোতে শত শত মানুষ আটকা পড়ে। অগ্নি নির্বাপক যন্ত্রগুলোও নষ্ট থাকায় হতাহতের সংখ্যা বাড়ে। নিহতদের মধ্যে দোকানের মালিক ও কর্মচারীরাও রয়েছেন।

পাকিস্তান পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। সিন্ধ রাজ্য সরকার ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

Tags:
পাকিস্তান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!