তবে দুই পবিত্র শহর মক্কা ও মদিনা-য় কোনো বিদেশি বাড়ি কিনতে পারবেন না। সৌদি সরকার নির্দিষ্ট করেছে যে বিদেশিরা রিয়াদ ও জেদ্দা শহরের নির্দিষ্ট অঞ্চলে বাড়ি কিনতে পারবেন। মার্চ মাসের মধ্যে এই অঞ্চলের মানচিত্র প্রকাশ করা হবে।
সৌদিতে থাকা বিদেশিরা: সরাসরি ইকামা নম্বর ব্যবহার করে সরকারী পোর্টালে আবেদন করতে পারবেন।
সৌদিতে না থাকা বিদেশিরা: প্রথমে সৌদি দূতাবাস থেকে ডিজিটাল আইডি নিতে হবে, এরপর আবেদন করতে হবে।
যেকোনো সম্পত্তি কেনা বা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫% ‘রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স’ দিতে হবে। ভুল তথ্য বা বেনামে প্রোপার্টি কিনলে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রয়েছে।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্যান্ডস অব ওয়েলথ ও ইমিতিলাক গ্লোবাল জানাচ্ছে—
এক রুমের বাড়ি: প্রায় ১ কোটি টাকা
২–৩ রুমের ফ্ল্যাট: প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা
বিলাসবহুল বা বড় ফ্ল্যাট: ৩ কোটি ২৫ লাখ টাকার মতো
নতুন এই আইনের মাধ্যমে বিদেশিরা সৌদিতে বিনিয়োগের সুযোগ পাবেন, তবে পবিত্র শহরে বাড়ি কেনার ক্ষেত্রে এখনও বিধিনিষেধ রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!