আন্তর্জাতিক

নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ভাড়া হলে হজে অংশ নিতে পারবেন না হজযাত্রীরা: সৌদি আরব জানালো বাংলাদেশকে

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:৫৭ এএম ১০
নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ভাড়া হলে হজে অংশ নিতে পারবেন না হজযাত্রীরা: সৌদি আরব জানালো বাংলাদেশকে

সৌদি আরব বাংলাদেশকে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যাদের হজযাত্রীর মক্কা-মদিনার বাড়ি ভাড়া সম্পন্ন হবে না, তারা হজ পালন করতে পারবেন না। এই প্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত সকল লিড এজেন্সিকে তাদের হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয় থেকে সম্প্রতি ৩০টি লিড এজেন্সি-কে পাঠানো চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বারবার হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার অগ্রগতি সম্পর্কে তাগাদা দিয়েছে। গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক উল্লেখ করেন, এজেন্সির মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। নির্ধারিত সময়ের মধ্যে যে সংখ্যক হজযাত্রীর বাড়ি ভাড়া হবে না, সেই সংখ্যক হজযাত্রী হজে অংশগ্রহণ করতে পারবেন না।

ধর্ম মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!