যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে বিদ্যুৎহীন হয়েছেন প্রায় ১০ লাখ বাসিন্দা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার (২৫ জানুয়ারি) একদিনে ১৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। টেনেসিতে ৩ লাখ ৩০ হাজার, মিসিসিপিতে ১ লাখ ৬০ হাজার, লুইজিয়ানায় ও টেক্সাসে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন। মিসিসিপির অক্সফোর্ড শহরে প্রায় ৭৫% গ্রাহক বিদ্যুৎহীন।
নিউইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা অব্যাহত। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। শার্লটে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রশাসন সতর্ক করেছে, ফ্লোরিডা, দক্ষিণ-পূর্ব আলাবামা ও দক্ষিণ-পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!