ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই বলেছেন, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে সন্ত্রাস, দাঙ্গা ও ধ্বংসাত্মক কাজে যারা উসকানি দিয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইতোমধ্যে সংশ্লিষ্টদের শনাক্ত ও তদন্ত শুরু হয়েছে। অস্ত্র ব্যবহার, মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ইরানে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সরকার ও সামরিক বাহিনীর তৎপরতায় বিক্ষোভ অনেকাংশে প্রশমিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বিক্ষোভে মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন; যার মধ্যে ২,৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র : এএফপি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!