আন্তর্জাতিক

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৭:০০ এএম
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশিসহ কিছু দেশের নাগরিকদের সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা দেবে। এই ভিসা পেতে ভিসার অনুমোদনের ৩০ দিনের মধ্যে ‘ভিসা বন্ড’ পরিশোধ করতে হবে।

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, নির্ধারিত পোর্ট অব এন্ট্রি ব্যবহার বাধ্যতামূলক—যেমন বোস্টন লোগান (BOS), জন এফ. কেনেডি (JFK) ও ওয়াশিংটন ডুলস (IAD)। দেশে ফিরে সব শর্ত পূরণ করলে বন্ড ফেরত দেওয়া হবে।

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে ভিসা বন্ডের মাধ্যমে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে থেকে যায়, তাদের প্রতিরোধ করা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!